হুগলিতে আগুন জ্বালিয়ে চলে রাস্তা অবরোধ ,বিক্ষোভ
দি নিউজ লায়নঃ হুগলিতে বিজেপির বিক্ষোভ অব্যাহত। প্রার্থী ঘোষণার পর থেকেই যেভাবে চারিদিকে বিক্ষোভ শুরু হয়েছিল তা গতকাল বড় আকার নেয়। আগুন জ্বালিয়ে চলে রাস্তা অবরোধ ,বিক্ষোভ, পার্টি অফিসে তালা ঝোলানো। অবশেষে জেলা পার্টি অফিসে ভাঙচুর চালায় বিজেপি কর্মিরা ।
মঙ্গলবার সকাল থেকেই সেই ঘটনার রেশ ধরেই চলছে বিক্ষোভ। ত্রিবেণী মনসা তলায় বিজেপি পার্টি অফিসের সামনে রাস্তা অবরোধ করে বিজেপি কর্মী সমর্থকরা। বিজেপিতে যোগ দেওয়া তৃণমূল নেতার কুশপুতুল দাহ করে চলে রাস্তা অবরোধ । বিজেপি কর্মীদের দাবি, বিজেপিতে যোগ দেওয়া তৃণমূল নেতা দেবব্রত বিশ্বাসকে সপ্তগ্রাম বিধানসভায় কোনভাবেই বিজেপির প্রার্থী করা যাবেনা। তাহলে আগুন জ্বলবে। আজ পোলবার সেঁইয়াতেও বিজেপি কর্মীরা বিক্ষোভ দেখায়।

Post a Comment